Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাটে মদ খেয়ে গাড়ি চালানোয় ধৃত ৫  

নাদনঘাটে মদ খেয়ে গাড়ি চালানোয় ধৃত ৫
 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে একটি চার চাকা গাড়ির চালক সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে নাদনঘাট থানার পুলিস। ধৃতদের প্রত্যেকের বাড়ি হুগলি জেলার খামারগাছি। গাড়িটি তারাপীঠে যাচ্ছিল বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নাদনঘাট থানার হেমাতপুর এসটিকেকে রোড এলাকায় নিরাপত্তায় মোতায়েন ছিল পুলিস। বুধবার গভীর রাতে একটি প্রাইভেট গাড়িতে কয়েকজন হইচই করছিল। বেপরোয়াভাবে চালক গাড়ি চালাচ্ছিল। পুলিস গাড়িটি আটক করে চারজন যাত্রী ও চালককে নামতে বলে। পুলিস দেখে, চালক ও বাকি চারজন মদ্যপ অবস্থায় রয়েছে। এরপরই পুলিস পাঁচজনকে গ্রেপ্তার করে। গাড়িটি আটক করা হয়েছে। উল্লেখ্য, কালীপুজোর রাত ও রাস উৎসবে নাদনঘাট এসটিকেকে রোডে পৃথক দুটি পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। তারপর থেকে এসটিকেকে রোড সহ অন্যান্য রোডে পুলিসি নজরদারি অনেকটাই বাড়ানো হয়েছে।  
সম্পর্কিত সংবাদ