Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাটে ক্রিকেট প্রতিযোগিতা

নাদনঘাটে ক্রিকেট প্রতিযোগিতা
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: নাদনঘাট থানার নিচু চাপাহাঁটি  বিবেকানন্দ ক্লাব ও নিমতলা ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে শনিবার দু’দিনের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হল। ফাইনালে নবদ্বীপ জুনিয়র ক্রিকেট দলকে ৪০রানে হারিয়ে দেয় নাদনঘাট থানা একাদশ জয়ী হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্টরা। জয়ী দলকে নগদ ১৫হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হন নাজিরুদ্দিন শেখ। খেলা দেখতে মাঠে ভিড় জমান দর্শকরা।  
Advertisement
সম্পর্কিত সংবাদ