Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাটে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালনে মন্ত্রী

নাদনঘাটে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালনে মন্ত্রী
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার  নাদনঘাট থানার বগপুর মুড়াপাড়ায় বিরসা মুণ্ডার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ। আদিবাসীদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন আদিবাসীরা ধামসা মাদল বাজিয়ে ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।
Advertisement
একসময় পিছিয়ে পড়া নাদনঘাট থানার বগপুর পঞ্চায়েতের মুড়াপাড়ায় (মুন্ডাপাড়া) আজ একাধিক উন্নয়নের কাজ হয়েছে। রাস্তা থেকে পানীয় জল, আলো সবই পৌঁছেছে গ্রামে। গ্রামের মানুষের আবেদনে স্বপনবাবু বিরসা মুন্ডার মূর্তি বসিয়েছেন। মন্ত্রীর উদ্যোগে আদিবাসীদের সংস্কৃতি চর্চা ও সংস্কৃতি বিকাশে প্রায় ৩৭ লক্ষ টাকা ব্যয়ে একটি কমিউনিটি ভবন তৈরির কাজ প্রায় শেষের পথে। স্বপনবাবু বলেন, আদিবাসীদের মাথা উঁচু করে বাঁচার প্রকৃত সম্মান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা থেকে স্বাস্থ্য, এলাকার উন্নয়ন ও আদিবাসীদের জন্য আলাদা প্রকল্প এনেছেন। আদিবাসী উন্নয়ন দপ্তরের আর্থিক অনুদানে বগপুর মুড়াপাড়া (মুন্ডাপাড়া) গ্রামে কমিউনিটি হল গড়ে তোলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ