Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাটে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

নাদনঘাটে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে নাদনঘাট থানার পুলিস। ধৃতের নাম শাহিদ শেখ। বাড়ি নাদনঘাট থানার কার্গিলপাড়ায়। ধৃতের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে নাদনঘাট থানার পুলিসের কাছে খবর আসে সমুদ্রগড় কালীতলা এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। এরপরই পুলিস গিয়ে শাহিদ শেখ নামে ওই যুবককে আটক করে তল্লাশি চালায়। তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার হয়। পুলিস তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে, ডাকাত সন্দেহে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিস। ধৃতরা হল হিন্দোল পাল ও খোকন ঘোষ। দু’জনের বাড়ি কালনা শহরের শ্যামগঞ্জপাড়া ও নীচু জাপট এলাকায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, রড, দড়ি প্রভৃতি উদ্ধার হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ কালনা থানার পুলিস টহল দেওয়ার সময় বন্দেবাজ এলাকায় এসটিকেকে রোডের ধারে কয়েকজনকে এক জায়গায় জড়ো হতে দেখে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ