Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীঘাট বন্ধ, বিডিও’র দ্বারস্থ শ্রমিকরা

নদীঘাট বন্ধ, বিডিও’র দ্বারস্থ শ্রমিকরা
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: মাটিগাড়ায় নদীঘাট বন্ধ থাকায় বৃহস্পতিবার বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন শ্রমিকদের। খাব কী জবাব দাও— এমন প্ল্যাকার্ড হাতে নিয়ে নদীঘাট খোলার দাবিতে কয়েকশো শ্রমিক বিক্ষোভে শামিল হন। পরিস্থিতি যাতে বেগতিক না হয় তারজন্য বিডিও অফিসে মাটিগাড়া থানার বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়। 
Advertisement
গ্রিন ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী মাটিগাড়ার বালাসন নদীতেও দীর্ঘদিন ধরে বালি, পাথর তোলা বন্ধ রয়েছে। যদিও আগে মজুত করে রাখা বালি, পাথর সংগ্রহের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। নদী থেকে বালি, পাথর না তুলতে পেরে কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। অতিদ্রুত নদীঘাট খুলতে হবে, এই দাবি নিয়েই এদিন বিক্ষোভ দেখান শ্রমিকরা। মনোজকুমার রায় নামে বিক্ষোভকারী শ্রমিক জানান, প্রায় পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নদীঘাটের কাজ। 
আরএক শ্রমিক জানান, শুক্রবার তাঁদের বিডিও ডেকেছেন। সেখানে কথা বলে সমস্যার সমাধান না হলে আন্দোলনে নামা হবে। 
এ বিষয়ে মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস বলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উপস্থিতিতে একটি হেয়ারিং হয়েছে। সরকারিভাবে ঘাটগুলিকে যাতে লিজ দেওয়া যায় তার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই এটার বাস্তবায়ন হবে। সমস্যার কথা তাঁরা জানাননি। তাঁরা লিখিতভাবে জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাব এবং সমস্যার সমাধান করার চেষ্টা করব।
সম্পর্কিত সংবাদ