Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নদী পেরিয়ে ভারতে বাংলাদেশি যুবক

নদী পেরিয়ে ভারতে বাংলাদেশি যুবক
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, কোচবিহার ও সংবাদদাতা রাজগঞ্জ: ‘ভারতের জেলে থাকব। তবু ফিরব না বাংলাদেশে’। বুধবার অবৈধভাবে করতোয়া নদী পেরিয়ে ভারতে প্রবেশ করে বিএসএফের হাতে ধরা পড়ার পর এ কথা বলেন বাংলাদেশের এক কলেজ পড়ুয়া। একই সঙ্গে তিনি পদ্মাপারের কট্টপন্থীদের ভয়ঙ্কর অত্যাচারের কাহিনী তুলে ধরেন। 
Advertisement
জলপাইগুড়ি জেলার উন্মুক্ত সীমান্তগুলির মধ্যে টেকরভিটা অন্যতম। যা রাজগঞ্জ ব্লকের কুকুরযান গ্রাম পঞ্চায়েতের অধীনে। এদিন ভোরে টেকরভিটা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বাংলাদেশি কলেজ পড়ুয়া। তাঁর নাম কমল বর্মন (নাম পরিবর্তিত)। তাঁর বয়স ২১। ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজের বিএ প্রথমবর্ষের ছাত্র। বাংলাদেশের রংপুরে তাঁর বাড়ি। তাঁকে ধরে রাজগঞ্জ থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ। পুলিস ও বিএসএফ জানিয়েছে, কট্টরপন্থীদের হামলার ভয়ে মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হন ওই বাংলাদেশি যুবক। কখনও হেঁটে, আবার কখনও দৌড়ে সীমান্তে আসেন তিনি। কাঁটাতারের বেড়া না থাকায় বুধবার ভোরে সহজেই বাংলাদেশের মাটি ত্যাগ করে ভারতে প্রবেশ করেন। টেকরভিটায় করতোয়া নদীর সেতুর নীচে আসেন। নদী পার হওয়ার সময় তাঁকে পাকড়াও করেন বিএসএফ জওয়ানরা।
সম্পর্কিত সংবাদ