Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীয়ায় মহিলা তৃণমূলের মিছিল

নদীয়ায় মহিলা তৃণমূলের মিছিল
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শনিবার বিকেলে নদীয়া জেলাজুড়ে তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে ব্লকে ব্লকে প্রতিবাদ সভা ও মিছিল করা হয়। রাজ্য সরকারের অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতেই এই মিছিল করা হয়। কৃষ্ণনগর শহরে পুরসভার চেয়ারম্যান রীতা দাসের নেতৃত্বে পোস্টঅফিস মোড়ে প্রতিবাদ সভা করা হয়। অন্যদিকে চাপড়া, করিমপুর, তেহট্ট, রানাঘাট-১ সহ প্রতিটি ব্লকেই এই কর্মসূচি পালন করা হয়। কালীগঞ্জ ব্লকের পলাশীতে বিশাল মিছিল বের হয়। সেখানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মল্লিকা চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। মল্লিকাদেবী বলেন, জেলার প্রতিটা ব্লকেই অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে মিছিল ও সভা করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ