Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীয়া জেলা হাসপাতালের সুপারকে হেনস্তার অভিযোগ

নদীয়া জেলা হাসপাতালের সুপারকে হেনস্তার অভিযোগ
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: হাসপাতাল সুপারকে হেনস্তার অভিযোগ উঠল ন্যায্যমূল্যের দোকান চালানো সংস্থার লোকজনের বিরুদ্ধে। বুধবার বিকেলের দিকে শক্তিনগর জেলা হাসপাতালে এঘটনা ঘটে। ওইদিন রাতেই হাসপাতালের সুপার জয়ন্ত সরকার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।
Advertisement
জয়ন্তবাবু বলেন, বুধবার বিকেলে ন্যায্যমূল্যের দোকান চালানো পুরনো সংস্থার লোকজন চেম্বারে ঢুকে আমাকে শারীরিক নিগ্রহের হুমকি দেয়। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শক্তিনগর জেলা হাসপাতালের ন্যায্যমূল্যের দোকান রয়েছে। সেই দোকান চালানোর জন্য পুরনো সংস্থার মেয়াদ ফুরিয়েছে। একটি নতুন সংস্থাকে ন্যায্যমূল্যে ওষুধ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। তবে পুরনো সংস্থার মোটা অঙ্কের টাকা বকেয়া আছে। তা নিয়ে বেশ কয়েকমাস ধরেই হাসপাতালে টানাপোড়েন চলছিল। ২০১৬ সাল থেকে সেই সংস্থা জেলা হাসপাতালে ন্যায্যমূল্যে ওষুধ বিক্রি করছে। গতবছর নভেম্বর মাসে সেই চুক্তির মেয়াদ ফুরিয়ে যায়। নিয়ম অনুযায়ী, মেয়াদ ফুরোনোর সঙ্গে সঙ্গেই সংস্থাকে হাসপাতাল চত্বর ছেড়ে দিতে হয়। ‌কারণ তখন তাদের ওষুধ বিক্রি কিংবা মজুত করার লাইসেন্স থাকে না। তবে এই সংস্থা মেয়াদ শেষের পরও বেশ কিছুদিন হাসপাতাল চত্বরে ছিল। ডিসেম্বর মাসে সংস্থার বকেয়া ১০ লক্ষ টাকা হাসপাতালের তরফে মেটানো হয়েছিল। কিন্তু এখনও প্রায় ২৭ লক্ষ টাকা বকেয়া রয়েছে। রাজ্য সরকারের তরফে টাকা দেওয়া হলে তা মিটিয়ে দেওয়া হবে। এরই মধ্যে ওই সংস্থার বিরুদ্ধে হাসপাতালের সুপারকে হেনস্তার অভিযোগ উঠল।
সম্পর্কিত সংবাদ