Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নয়াবস্তিতে দুই ভাইয়ের বচসা, মৃত্যু দাদার

নয়াবস্তিতে দুই ভাইয়ের বচসা, মৃত্যু দাদার
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদাকে খুন করল ভাই। অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করেছে পুলিস। প্রধাননগর থানার পুলিস জানিয়েছে, ধৃতের নাম কৈলাস সিং। তার বাড়ি চম্পাসারির নয়াবস্তিতে। মৃতের নাম ইন্দ্রজিৎ সিং (৫২)।  দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। অন্যদিনের মতো বুধবারও দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ, দাদাকে ধাক্কা দেয় ভাই। পরিবারের সদস্যদের দাবি, ইন্দ্রজিৎবাবু দীর্ঘদিন ধরেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। ধাক্কা দেওয়ায় মাটিতে লুটিয়ে পরেন তিনি। প্রধাননগর থানা এলাকার একটি নার্সিংহোমে তাঁকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপরেই দেওরের নামে থানায় অভিযোগ জানান ইন্দ্রজিৎবাবুর স্ত্রী। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিস কৈলাসকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ