Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

 পৃথক রাজ্যের দাবি নিয়ে কোচবিহারে রেল অবরোধ, চরম দুর্ভোগে যাত্রীরা  

 পৃথক রাজ্যের দাবি নিয়ে কোচবিহারে রেল অবরোধ, চরম দুর্ভোগে যাত্রীরা
 
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: কোচবিহারকে পৃথক রাজ্য করা হোক। এই দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। পৃথক রাজ্যের পাশাপাশি রাজবংশী ভাষাকে অষ্টম তফশিলের অন্তর্ভুক্তি করার দাবিতেও পথে নেমেছে ওই সংগঠন।
Advertisement
আজ, বুধবার তুফানগঞ্জ-২ ব্লকের অসম-বাংলা সীমান্তের জোড়াই স্টেশন অবরোধ করেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মীরা। জানা গিয়েছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা বংশীবদন বর্মনের নেতৃত্বেই এই অবরোধ কর্মসূচি। জোড়াই উত্তর পূর্ব ভারতের যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্টেশন। ফলে এই অবরোধের জেরে স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আজ ভোর ৬টা থেকে কয়েক হাজার কর্মী সমর্থক রেল লাইনের উপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রেল সূত্রে খবর, ওই লাইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনকে ঘুরপথেও নিয়ে যাওয়া হচ্ছে।
এই প্রসঙ্গে বংশীবদন বলেন, “ভারতভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহারকে আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়া হোক। এই দাবি না মেটা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমাদের আন্দোলন চলবে।”
সম্পর্কিত সংবাদ