Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

 জলঙ্গি নদীকে দূষিত করছে পিকনিক পার্টি  ​​​​​​​

 জলঙ্গি নদীকে দূষিত করছে পিকনিক পার্টি
 ​​​​​​​
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: বাঙালির কাছে পৌষ পার্বণের অন্যতম আকর্ষণ হল বনভোজন, যাকে বাংলা গ্রামীণ ভাষায় বলা হয় ‘পোষালু’ । আগে পৌষ মাসের সংক্রান্তির দিনে সবার বাড়ি থেকে চাল, আলু, ডাল সংগ্রহ করে বনভোজনের রীতি ছিল। কিন্তু কালের নিয়মে সেই বনভোজনের বেশ খানিকটা পরিবর্তন হয়েছে। বর্তমানে যুবসমাজের কাছে বনভোজনের সঙ্গে  ডিজে বক্সের একটা সম্পর্ক স্থাপন হয়েছে। উচ্চ শব্দে বক্স বাজানোয় ফলে গ্রামের আশপাশের মানুষ এবং বয়স্ক মানুষদের অসুবিধা হয়। ঠিক এই রকম চিত্র দেখা গেল মঙ্গলবার তেহট্ট মহকুমা অঞ্চলে। বিকট শব্দের জন্য অসুবিধায় পরতে হয় সাধারণ মানুষকে। মহকুমা এলাকার বিভিন্ন চাষের জমিতে এবং জলঙ্গি নদী সংলগ্ন অঞ্চলে অনেকে পিকনিক করতে আসেন।  কিন্তু বেশিরভাগ মানুষ পিকনিক করে খাবারের উচ্ছিষ্ট অংশ এবং বিভিন্ন রকম প্লাস্টিক চাষের জমিতে ফেলে চলে যান। কোথাও কোথাও এদিন ভাঙা মদের বোতল পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও অনেকে অন্যের জমি থেকে শাকসব্জিও চুরি করে নিয়ে যান। এর ফলে বিপাকে পড়তে হয় চাষিদের। 
Advertisement
এলাকার এক চাষি বলরাম হালদার বলেন, আমরা কখনও চাষের জমিতে পিকনিক করতে বাধা দিই না। কিন্তু আমাদের চাষের জমি নোংরা করে দিয়ে চলে যায়। এছাড়া অনেক সময় শাকসব্জি চুরি করে নিয়ে যায় মানুষজন। এর ফলে পড়ে আমাদের সমস্যায় পড়তে হয়। পিকনিক করতে আসা মানুষের মধ্যে অনেকে নদীতে প্লাস্টিক এবং নোংরা ফেলেন, এতে নদী দূষণ বাড়ে। 
এই নিয়ে ‘জলঙ্গি নদী বাঁচাও কমিটি’র সদস্য প্রলয়কুমার ভট্টাচার্য বলেন, আমরা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেছি। কিন্তু পিকনিক করতে এসে কিছু কিছু মানুষ নদীতে নোংরা ও প্লাস্টিক ফেলে। বনভোজন করতে এসে প্রকৃতির ওপর এভাবে আঘাত হানা অনুচিত। সকলের সচেতন হওয়া দরকার।
সম্পর্কিত সংবাদ