Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

 হরিরামপুরে গাড়ির সঙ্গে সংঘর্ষ, মৃত্যু বাইক চালকের

 হরিরামপুরে গাড়ির সঙ্গে সংঘর্ষ, মৃত্যু বাইক চালকের
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: বুধবার হরিরামপুর থানার গোপালপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক চালকের। মৃতের নাম কবির খান (১৮)। বাড়ি শিড়শি এলাকায়। কবির গাজোলের দিক থেকে রাজ্য সড়ক ধরে হরিরামপুরের দিকে আসছিলেন। অপরদিকে একটি ছোট গাড়ি হরিরামপুরের দিক থেকে গাজোলের দিকে যাচ্ছিল। হরিরামপুর থানা পেরিয়ে গোপালপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও ছোটগাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকচালকের। বাইক ও ছোট গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিস। ছোটগাড়ির চালক পলাতক। মৃতের পরিবার হরিরামপুর থানায় এখনও অভিযোগ জানায়নি। পথ দুর্ঘটনার তদন্তে নেমেছে হরিরামপুর থানার পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ