নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দার্জিলিং ও কালিম্পং পাহাড় এবং সুন্দরবনের উন্নয়নমূলক কাজের জন্য বিশেষ প্যাকেজ চায় রাজ্য। আজ, মঙ্গলবার কলকাতায় ষোড়শ অর্থ কমিশন নিয়ে আলোচনায় রাজ্য সরকার এই প্রস্তাব দেবে বলে খবর। একই সঙ্গে, রাজ্যের বকেয়া নিয়ে সেই সভায় জানানো হবে বলে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান। ইতিমধ্যে ওই সভায় যোগ দেওয়ার জন্য মেয়র ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ কলকাতায় গিয়েছেন।
Advertisement
এবারই পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ শেষ হবে। আগামী আর্থিক বছর থেকে সূচনা হবে ষোড়শ অর্থ কমিশনের। এজন্য কয়েকদিন আগে দিল্লিতে দেশের বিভিন্ন প্রান্তের পুরসভাগুলিকে নিয়ে আলোচনা সভা করে কেন্দ্র। সেই সভায় শিলিগুড়ি মেয়র উপস্থিত ছিলেন। এবার কলকাতায় কেন্দ্রীয় সরকার ষোড়শ অর্থ কমিশন নিয়ে সভা করছে। বিভিন্ন পুরসভার মেয়র ও জেলা পরিষদ এবং মহকুমা পরিষদের সভাধিপতিকে ডাকা হয়েছে। প্রশাসন সূত্রের খবর, ওই সভার একগুচ্ছ প্রস্তাব জানানো হবে। ইতিমধ্যে রাজ্য সরকারের শীর্ষকর্তারা আলোচনা করে প্রস্তাবপত্র তৈরি করেছেন।
সেই প্রস্তাবে দার্জিলিং ও কালিম্পং এবং সুন্দরবন এলাকার জন্য বিশেষ প্যাকেজ প্রদানের দাবি অন্যতম। কারণ সংশ্লিষ্ট তিনটি জায়গায় নির্মাণ কাজ করতে গেলে প্রচুর টাকার খরচ হয়। যা অন্য এলাকার তুলনায় বেশি। এজন্যই সংশ্লিষ্ট এলাকাগুলিকে বিশেষ প্যাকেজ দেওয়ার প্রস্তাব জানানো হবে।
গৌতম দেব বলেন, দিল্লির সভায় রাজ্যের জন্য দরবার করেছি। সেখানকার মতো এবারও রাজ্যের বকেয়া নিয়ে দাবি জানাব। উন্নয়নে শিলিগুড়িকে গুরুত্ব দেওয়ার দাবিও তুলব। মহকুমা পরিষদের সভাধিপতি বলেন, ওই সভার আমন্ত্রণ পেয়েছি। সভা থেকে ফিরেই যা বলার বলব।