নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাজারে এখনও ‘ফাটকাবাজি’ চলছে। বুধবার জলপাইগুড়ি শহরের দিনবাজারে অভিযানে এসে কার্যত তা স্বীকার করে নিলেন টাস্ক ফোর্সের সদস্যরা। এদিনও তাঁরা দেখেন, কিছু দোকানদার চড়া দামে সব্জি বিক্রি করছেন। এমনকী পাইকারি দামের সঙ্গে খুচরো বাজারে আনাজপাতির দামের যথেষ্টই পার্থক্য রয়েছে। এনিয়ে টাস্ক ফোর্সের সদস্যরা বিক্রেতাদের সতর্ক করেন। জরিমানা করারও হুঁশিয়ারি দেন।
Advertisement
টাস্ক ফোর্সের সদস্য তথা জলপাইগুড়ি পুরসভার এগজিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম নিচ্ছেন। মধ্যসত্ত্বভোগীরাও ফাটকাবাজির চেষ্টা চালাচ্ছে। এদিন দেখা গিয়েছে, ২৮ টাকা কেজি দরে পাইকারি দোকানে আলু বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের বলে দেওয়া হয়েছে, ২৬ টাকার বেশি নেওয়া যাবে না। পেঁয়াজ ও ফুলকপির দামও বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মনিটরিং না থাকলে বিক্রেতারা দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।
সেজন্য নিয়মিত বাজারে হানা দিচ্ছে টাস্ক ফোর্স। অভিযানে ছিলেন কৃষি বিপণন দপ্তরের সহকারী অধিকর্তা দেবাঞ্জন পালিত। তিনি বলেন, আমরা নিয়মিত বাজারে অভিযান চালাচ্ছি। আমাদের হানার জেরে আগের থেকে সব্জির দাম এখন অনেকটাই কমেছে।