Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবীন-প্রবীণের দ্বৈরথ ঘিরে জামুড়িয়ায় উন্মাদনা

নবীন-প্রবীণের দ্বৈরথ ঘিরে জামুড়িয়ায় উন্মাদনা
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নবীন-প্রবীণের দ্বৈরথ দেখল জামুড়িয়া। ইকড়া ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল ফুটবল প্রতিযোগিতা। তাতেই দুই প্রজন্ম পায়ে ফুটবল নিয়ে দৌড়ায়।  শনিবার ইকড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ধুতি-পাঞ্জারি পরে মাঠে নামানো হয়েছিল ৯৬ বছরের বৃদ্ধ হরিদাস আচার্যকেও। হরিদাসবাবু জার্সি না পরলেও ৮২ বছরের বাদলবরণ চট্টোপাধ্যায়, ৭৬ বছর বয়সের চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়রা কিন্তু জার্সি পরেই মাঠে দৌড়ালেন। নবীনদের ৫-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হলেন প্রবীণরাই। দেখালেন বুড়ো হাড়ের ভেলকি! কালীপুজো উপলক্ষ্যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করে জামুড়িয়ার মদনপুর ইয়াংস্টার ক্লাব। শনিবার মদনপুরে মহিলাদের এই দৌড় প্রতিযোগিতা হয়। তাতে ৪১ জন অংশ নেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ