সংবাদদাতা, পতিরাম: ঘুগনি খেতে গিয়ে নাবালক ছেলের সঙ্গে অশ্লীল আচরণ করে এক ব্যক্তি। প্রতিবাদ করায় নাবালকের মা কে শ্লীলতাহানি করে ওই ব্যক্তি। তাকে খারাপ ভাবে স্পর্শ করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ায় বালুরঘাটের মাহিনগরে। ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
Advertisement
ওই নাবালকের মায়ের অভিযোগ, ছেলে একা ঘুগনি খেতে গিয়েছিল। সেই সময় ওই ব্যক্তি আমার ছেলের পোশাক খুলে দেয়। প্রতিবাদ করতে গেলে আমার শ্লীলতাহানি করে। স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনাটির তদন্ত করেছে বালুরঘাট থানার পুলিস।



