Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে পকসো আইনে এক যুবককে গ্রেপ্তার করেছে নাদনঘাট থানার পুলিস। ধৃতের নাম সামিউল শেখ। বাড়ি ওই থানার খরসগ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে ওই নাবালিকাকে বিরক্ত করা ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস পকসো আইনে কেস রুজু করে তদন্ত শুরু করে। বুধবার খরস গ্রাম থেকে সামিউল শেখকে গ্রেপ্তার করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ