Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে সোদপুরে উত্তেজনা

সোমবার দুপুরে সোদপুর স্টেশন সংলগ্ন শৌচালয়ে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে আটকে বেধড়ক মারধর করেন। পরে পুলিস এসে তাকে উদ্ধার করে। পুলিস জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে সোদপুরে উত্তেজনা
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোমবার দুপুরে সোদপুর স্টেশন সংলগ্ন শৌচালয়ে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে আটকে বেধড়ক মারধর করেন। পরে পুলিস এসে তাকে উদ্ধার করে। পুলিস জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
এদিন দুপুরে ফতুল্লাপুরের এক নাবালিকা দাদার সঙ্গে পানিহাটি স্টেশন সংলগ্ন এলাকায় এসেছিল। আচমকা সে অসুস্থ অনুভব করে। তাই তার দাদা তাকে পানিহাটি স্টেশন সংলগ্ন শৌচালয়ে নিয়ে আসেন। সেখানে নাবালিকা স্নান করে। অভিযোগ, সেই সময় শৌচালয়ে থাকা এক যুবক ওই নাবালিকার শ্লীলতাহানি করে। নাবালিকার চিৎকারে তাঁর দাদা দৌড় এসে ওই যুবককে ধরে ফেলেন। আশপাশের লোকজনও জড়ো হয়ে যান। এরপর ওই যুবককে বেধড়ক মারধর শুরু হয়। খবর পেয়ে খড়দহ থানার পুলিস দ্রুত এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ