নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করল ভীমপুর থানার পুলিস। ধৃতের নাম সঞ্জু সিং। বাড়ি আসাননগর নিমতলা পাড়া এলাকায়। ধৃতকে বুধবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এক নাবালিকা পড়ুয়া সঞ্জু সিংয়ের বাড়িতে পড়তে যায়। পড়া শেষ হলে অন্যান্য পড়ুয়ারা বেরিয়ে যায়। তারপর দশম শ্রেণির ওই নাবালিকার শ্লীলতাহানি করে বলে ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।



