Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকার অস্বাভাবিক মৃত্যু  

নাবালিকার অস্বাভাবিক মৃত্যু
 
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: মঙ্গলবার রাতে কান্দি থানার পুরন্দরপুর পঞ্চায়েতের লক্ষীনারায়ণপুর গ্রামে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। পুলিস জানিয়েছে, মৃতার নাম তুহিনা খাতুন(১৩)। সে স্থানীয় পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এদিন রাতে পুলিস মৃতার বাড়ি থেকে দেহ উদ্ধার করে। ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় তুহিনার সঙ্গে ছোট বোনের ঝগড়া হয়। মা দু’বোনকেই বকাঝকা করেন। তারপর দু’জন দু’টি ঘরে পড়ার জন্য ঢুকে যায়। রাতে তুহিনাকে খাবার জন্য ডাকতে গেলে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। পুলিস খবর পেয়ে বাড়িতে এসে দেহটি ময়নাতদন্তে পাঠায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ