সংবাদদাতা, কালিয়াগঞ্জ: শোওয়ার ঘর থেকে এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদের আরজি কাশিমপুর গ্রামে। জানা গিয়েছে, রবিবার সকালে সত্ মায়ের সঙ্গে নাবালিকার ঝগড়া হয়। অভিমানে নাবালিকা আত্মঘাতী হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।



