সংবাদদাতা, পতিরাম: নাবালিকা নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পরও হদিশ পেল না পুলিস। রবিবার সকালে বাড়ির কাছেই একটি সিসি ক্যামেরার ফুটেজে ওই নাবালিকাকে দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেই খোঁজ চালাচ্ছে পুলিস। দশম শ্রেণির ওই নাবালিকার বাবার অভিযোগ, অভিযুক্ত যুবক থানায় থাকলেও তার সঙ্গীরা মেয়েকে নিয়ে গিয়েছে।
Advertisement
নাবালিকার বাবা বলেন, এক বছর আগে আমার মেয়েকে ওরা ফুঁসলিয়ে বিহারে নিয়ে গিয়েছিল। পুলিস সেবার উদ্ধার করে আনে। এবারও মেয়েকে সেখানে নিয়ে যেতে পারে। বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, নাবালিকার খোঁজ চলছে।



