Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকার বিয়ে   বন্ধ করল পুলিস

নাবালিকার বিয়ে   বন্ধ করল পুলিস
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর অমতে অভিভাবকরা বিয়ে ঠিক করেছিলেন। আজ বৃহস্পতিবার তার বিয়ে হওয়ার কথা। তার আগে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে নাবালিকার বাড়ি পৌঁছে বিয়ে বন্ধ করল উলুবেড়িয়া থানার পুলিস। উলুবেড়িয়ার কৈজুড়ির বাসিন্দা ওই নাবালিকা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা এক যুবকের সঙ্গে নাবালিকার বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার তার বিয়ের কথা। বাড়িতে প্রস্ততিও চলছিল। যদিও তার আগে বুধবার গোপন সূত্রে খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিস নাবালিকার বাড়ি পৌঁছে বিয়ে বন্ধ করে। নাবালিকার পরিবার পুলিসের কাছে দাবি করেছে, মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে। যদিও পুলিসের কাছে নাবালিকার বয়সের প্রমাণপত্র দেখাতে অস্বীকার করে তাঁরা। পরে পুলিসের তল্লাশিতে নাবালিকার বয়সের প্রমাণপত্র পাওয়া গেলে দেখা যায়, অভিভাবকরা মিথ্যে কথা বলছেন। এরপরেই বিয়ে বন্ধের পাশাপাশি নাবালিকাকে উদ্ধার করে পুলিস। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, নাবালিকাকে হোমে পাঠানোর পাশাপাশি অভিভাবককে দিয়ে মুচেলকা লিখিয়ে নেওয়া হয়েছে।    
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ