নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নাবালিকা বিয়ে রুখল চাপড়া থানার পুলিস। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চাপড়া থানার অন্তর্গত আলফা পঞ্চায়েতে ডোম পুকুর এলাকায়। চাপড়া থানার পুলিস ওই নাবালিকাকে উদ্ধার করে। তাকে সরকারি হোমে পাঠানো হয়েছে। নাবালিকার পরিবারের তরফ থেকে থানায় মুচলেকা দেওয়া হয়। সেখানে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ হয়, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না।



