Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন

নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: খবর পেয়ে এক নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিস ও প্রশাসন। ঘটনাটি বালুরঘাটের ভাটপাড়া গ্রামপঞ্চায়েতের একটি গ্রামে। পুলিস সূত্রে খবর, কয়েকদিন আগে ওই গ্রামের ১৫ বছর বয়সী এক নাবালিকাকে নিয়ে এক যুবক পালিয়ে যায়। গতকাল তারা বাড়িতে ফিরে আসে। এরপর রাতে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিস, ডিএলএস এবং চাইল্ড হেল্প লাইনের তরফে অভিযান চলে। বিয়ের আগেই ওই নাবালিকার সঙ্গে যুবকের বিয়ে বন্ধ করা হয়। বালুরঘাট থানার পুলিস জানিয়েছে, বিয়ে বন্ধ করে পরিবারের তরফে মুচলেকা লিখে নেওয়া হয়েছে। পাশাপাশি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ