সংবাদদাতা, হলদিবাড়ি: জ্বরে আক্রান্ত ভাইকে কবিরাজের কাছে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের শিকার নাবালিকা দিদি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের বক্সীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে। খবর জানাজানি হতেই কবিরাজকে বেধড়ক মারধর করেন গ্রামবাসী। হলদিবাড়ি থানার পুলিস অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লিখিত অভিযোগ দায়ের হলে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে অভিযুক্তকে মেখলিগঞ্জ মহকুমার আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জ্বর হলে এখনও কুসংস্কারের পথে হাটছেন গ্রামের মানুষ। বরং জ্বর হলে চিকিত্সকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যদপ্তর।
Advertisement
নাবালিকার মায়ের অভিযোগ, এলাকার স্থানীয় বাসিন্দা তথা কবিরাজ রসিদুল মহম্মদ নামে ব্যক্তির কাছে ওই নাবালিকা তার ভাইয়ের জ্বর কমানোর জন্য ঝাড়ফুঁক করাতে নিয়ে যায়। ভাইকে ঝাড়ফুঁক করার পর নাবালিকাকে টার্গেট করে ওই কবিরাজ। শুরু হয় ফাঁদ পাতা। পরবর্তীতে ওই নাবালিকাকে অভিযুক্ত একাধিকবার জিজ্ঞাসা করে পেটে ব্যথা রয়েছে কি না। নাবালিকাকে বারবার বলে, তার পেট ব্যথা নেই। এরপর নাবালিকার শিশুমনের সুযোগ নিয়ে তাকে টোপ দেয়, এই তেল মাখলে তার পেটে কোনওদিন ব্যথা হবে না। এই বলে তাকে ভিতরের ঘরে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, সেখানেই নাবালিকাকে বিবস্ত্র করে ওই কবিরাজ। তাকে তেল মালিশের নাম করে নির্যাতন করে। এরপর বাড়িতে এসে কান্নার পর সে সব পরিবারকে জানায়। তাই আমি থানার লিখিত অভিযোগ দায়ের করি।
এবিষয়ে অভিযুক্ত রসিদুল মহম্মদ জানায়, আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ। মেখলিগঞ্জের এসডিপিও আশিষ পি সুব্বা জানান, অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতে তোলা হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত রসিদুল মহম্মদ জানায়, আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ। মেখলিগঞ্জের এসডিপিও আশিষ পি সুব্বা জানান, অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতে তোলা হয়েছে।



