Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে যৌন নির্যাতনে আটক এক

নাবালিকাকে যৌন নির্যাতনে আটক এক
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে শুক্রবার এক যুবককে আটক করল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন পুলিস আধিকারিকরা। তবে এই বিষয়ে পুলিসের কেউ মুখ খুলতে নারাজ।
Advertisement
১৭ নভেম্বর বিকেলে কামাখ্যাগুড়ি পুলিস ফাঁড়ির অন্তর্গত এক গ্রামে ১৭ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। বাইকের চাবি দিয়ে নাবালিকার গোপনাঙ্গে আঘাত করা হয়। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। লিখিত অভিযোগের ভিত্তিতে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস ঘটনার তদন্ত শুরু করে। ১৭নভেম্বর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নাবালিকাকে ভর্তি করানো হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়। এদিকে অভিযোগপত্রে অজ্ঞাতপরিচয় এক যুবকের কথা কথা উল্লেখ থাকায় সমস্যায় পড়তে হয় পুলিসকে। যদিও পুলিস শুক্রবার এক যুবককে আটক করেছে। তাঁকে পুলিসের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ