Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে যৌন হেনস্তা, ধৃত বৃদ্ধ

নাবালিকাকে যৌন হেনস্তা, ধৃত বৃদ্ধ
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: এগরায় প্রতিবেশী মানসিক প্রতিবন্ধী নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করেছে এগরা থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম নুর মহম্মদ খান। বয়স ৭১ বছর। তার বাড়ি এগরা থানা এলাকায়। বৃহস্পতিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতা নাবালিকাকেও আদালতে তোলা হয়। বিচারক তার গোপন জবানবন্দি রেকর্ড করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বছর পনেরোর ওই নাবালিকা মানসিক ও কিছুটা শারীরিকভাবেও প্রতিবন্ধী। বুধবার নাবালিকা অভিযুক্তের বাড়িতে এসেছিল। সেই সময় নাবালিকাকে একা পেয়ে ওই বৃদ্ধ তার উপর যৌন হেনস্তা চালায় বলে অভিযোগ। এরপর নাবালিকা আকারে-ইঙ্গিতে বাড়িতে গিয়ে তার উপর হওয়া নির্যাতনের কথা জানায়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়ায়। নাবালিকার মা থানায় এবিষয়ে অভিযোগ অভিযোগ দায়ের করে পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানান। পুলিস তদন্তে নেমে বাড়ি থেকে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে। নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ