Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে অপহরণের অভিযোগে নওদায় গ্রেপ্তার যুবক

নাবালিকাকে অপহরণের অভিযোগে নওদায় গ্রেপ্তার যুবক
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পলাশীপাড়া থানার পুলিস। বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার নওদা থানার পাটিকাবড়ি থেকে দীপ চুনারি নামে ওই যুবককে পুলিস গ্রেপ্তার করে। সেইসঙ্গে অপহৃত নাবালিকাকে পুলিস উদ্ধার করে। বৃহস্পতিবার ধৃত যুবককে তেহট্ট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। নাবালিকাকে চাইল্ড কেয়ার হোমে পাঠিয়েছে পুলিস। 
Advertisement
পুলিস সুত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে এলাকার একটি জায়গা থেকে মেয়েটি নিখোঁজ হয়। এরপরে মেয়েটির মা থানায় অভিযোগ করেন। তিনি অভিযোগ করে বলেন, অসৎ উদ্দেশ্যে মেয়েকে অপহরণ করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিস তদন্ত শুরু করে। তদন্তে পুলিস জানতে পারে যে নওদা থানার পাটিকাবাড়ি এলাকায় ওই নাবালিকা রয়েছে। সেই খবর পাওয়ার পর বৃহস্পতিবার রাতে পুলিসের একটি দল অভিযুক্তের বাড়িতে হানা দেয়। সেখান থেকেই নাবালিকাকে উদ্ধার করে ও অভিযুক্তকে গ্রেপ্তার করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ