Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুই

নাবালিকাকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুই
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়পুর ও কোতুলপুরে দুই নাবালিকাকে অপহরণের পৃথক ঘটনায় পুলিস বুধবার দু’জনকে গ্রেপ্তার করেছে। কোতুলপুরের ঘটনায় ধৃতের নাম অভিষেক মণ্ডল। তার বাড়ি কোতুলপুরের আমদই এলাকার ঘাটিপাড়ায়। তাকে হুগলির হরিপাল এলাকা থেকে পুলিস গ্রেপ্তার করে। কোতুলপুরের নাবালিকাকে অপহরণের ঘটনায় সে তার ভাইকে সাহায্য করেছিল বলে জানতে পেরেছে পুলিস। জয়পুরের নাবালিকা অপহরণের ঘটনায় পুলিস খড়্গপুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম বিক্রম পলমল। তার বাড়ি খড়্গপুর লোকাল থানা এলাকায়। অপহরণের ঘটনায় মূল অভিযুক্ত ধৃতের ছেলে পলাতক রয়েছে। বুধবার দু’জনকেই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, ধৃতদের জেরা করে মূল অভিযুক্তদের খোঁজ চালানো হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ