Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে অপহরণে যুবকের সাজা বালুরঘাটে

নাবালিকাকে অপহরণে যুবকের সাজা বালুরঘাটে
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: নাবালিকাকে অপহরণের পর থানায় মামলা হতেই বাড়ি থেকে পালিয়েছিল অভিযুক্ত। ১৪ বছর ধরে ফেরার থাকার পর মাস দুয়েক আগে অভিযুক্তকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিস। সেই আসামির সাজা ঘোষণা করল বালুরঘাট জেলা আদালত। বালুরঘাট জেলা আদালত তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড, সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ ঘোষণা করেছে।  আদালত সূত্রে খবর, ২০১০ সালের আগষ্ট মাসে বালুরঘাটের এক নাবালিকাকে এক যুবক অপহরণ করে। পরে নাবালিকা উদ্ধার হলেও অভিযুক্ত পালায়। বালুরঘাট থানায় চারজনের নামে অভিযোগ দায়ের হয়। যদিও মূল অভিযুক্ত বাদে তিনজন সাক্ষ্যপ্রমাণ ও দোষী প্রমানিত না হয় তারা বেকসুর খালাস হন। তবে মূল অভিযুক্ত ১৪ বছর ধরে ফেরার ছিল। অবশেষে কয়েক মাস আগে তাকে গ্রেপ্তার করে পুলিস। এরপর বিচার ব্যবস্থা শুরু হয়।
Advertisement
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, অভিযুক্তকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন বালুরঘাট জেলা আদালতের এডিজে থার্ড কোর্টের বিচারক মনোজকুমার প্রসাদ। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
সম্পর্কিত সংবাদ