Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে অপহরণ, সোনামুখীতে ধৃত যুবক

নাবালিকাকে অপহরণ, সোনামুখীতে ধৃত যুবক
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: নাবালিকাকে অপহরণের অভিযোগে পুলিস সোনামুখীর বাবুপাড়া থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রানা লোহার। তার বাড়ি সোনামুখী পুরসভার ১নম্বর ওয়ার্ডে বাবুপাড়ায়। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে স্থানীয় এক নাবালিকাকে অপহরণের অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ১৪দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগে সোনামুখী থানা এলাকার এক কিশোরী বাজারে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকেরা প্রথমে খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় পুলিসের কাছে অপহরণের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস রানা লোহারের যোগসূত্র খুঁজে পায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ