Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে অপহরণ, ধৃত অসমের যুবক

নাবালিকাকে অপহরণ, ধৃত অসমের যুবক
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: ইটাহারের নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হল ভিনরাজ্যের যুবক। নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে পুলিস। পরিবার ও পুলিস সূত্রে খবর, ধৃত অসমের ধুবড়ি জেলার চাপোর থানার হারকাটা এলাকার বাসিন্দা। গত ৪ নভেম্বর বাড়ি থেকে ইটাহারে টিউশন পড়ার নাম করে বেরিয়ে আর ফেরেনি নাবালিকা। পরিজনেরা আত্মীয়দের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও মেয়ের হদিশ পাননি। ৫ নভেম্বর ইটাহার থানায় নিখোঁজের অভিযোগ হলে পুলিস নাবালিকার মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করে। তদন্তের জাল গুটিয়ে ইসলামপুর পুলিস জেলার কানকি এলাকা থেকে সেদিনই উদ্ধার করা হয় নাবালিকাকে। পুলিস জানতে পারে নাবালিকাকে ভিনরাজ্যের এক যুবক অপহরণ করে সেখানে নিয়ে গিয়েছিল। কিন্তু অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার আট দিন পর অভিযুক্ত যুবককে মঙ্গলবার কানকি ফাঁড়ির পুলিসের সহযোগিতায় সেখানকার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
পুলিস জানিয়েছে,  অনলাইন গেম খেলতে গিয়ে নাবালিকার সঙ্গে অসমের যুবকের পরিচয় হয়েছিল। ভালোবাসার ফাঁদে ফেলে নাবালিকাকে অপহরণ করে যুবক কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তদন্ত করে দেখা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ