সংবাদদাতা, লালবাগঃ নবগ্রাম থানার নারায়ণপুর অঞ্চলের সাওয়ারডাঙায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। পুলিস জানিয়েছে, অভিযুক্তের নাম মোহন হাঁসদা। বিষয়টি জানাজানি হতেই গ্রামে চাঞ্চল্য ছড়ায়। নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। নবগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিস আধিকারিক বলেন, বৃহস্পতিবার সকালে ঘটনার পরেই অভিযুক্ত গ্রামের একটি নির্জন এলাকায় গা-ঢাকা দিয়েছিল। ধৃতের বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মোহন অবিবাহিত। বাড়িতে একাই থাকত। এদিন সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই নাবালিকা মাঠে যায়। সেই সময় সে নাবালিকার পিছু নেয়। মাঠ থেকে ফিরে আসার পথে নাবালিকাকে একা পেয়ে অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ। ওই নাবালিকা কোনওভাবে ওখান থেকে পালিয়ে আসে। বাড়ি ফিরে মাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপরেই নাবালিকার পরিবার নবগ্রাম থানায় অভিযুক্ত প্রৌঢ়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পরেই পুলিস গ্রামের একটি নির্জন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
নাবালিকার মা বলেন, মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। কী হয়েছে জিজ্ঞাসা করলেও প্রথমে কিছু বলতে চায়নি। পরে অবশ্য সবই খুলে বলে। মেয়ের সঙ্গে যে এরকম ঘৃণ্য আচরণ করেছে তার উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। নাবালিকার বাবা বলেন, অভিযুক্তকে আমি কাকা বলতাম। সে যে মেয়ের সঙ্গে এরকম আচরণ করবে ভাবতে পারিনি।