Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পলাশীপাড়ায় কিশোর গ্রেপ্তার

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পলাশীপাড়ায় কিশোর গ্রেপ্তার
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট:  তেরো বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করল পুলিস। ঘটনা পলাশিপাড়া থানা এলাকায়। জেরায় অভিযোগ স্বীকার করেছে ওই কিশোর। বুধবার তাকে জুভেনাইল আদালতে পেশ করে পুলিস। বিচারক ওই কিশোরকে হোমে পাঠানোর নির্দেশ দেন। আর কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাড়িতে পাঠানো হয়। 
Advertisement
পুলিস  সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে বাড়িতে ঢুকে ওই কিশোর নাবালিকার মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। চাপা আওয়াজ‌ শু঩নে ঘুম ভাঙে নাবালিকার দাদুর। তিনি ঘর থেকে বেরতেই অভিযুক্ত কিশোর তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। মঙ্গলবার ওই কিশোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন নাবালিকার পরিবার। 
পুলিস  জানিয়েছে, নাবালিকা ও কিশোরের বাড়ি পলাশিপাড়া থানার দুটি পঞ্চায়েত এলাকায়।  বেশ কয়েকমাস আগে সামাজিক মাধ্যমে তাদের যোগাযোগ হয়। গত সোমবার গভীর রাতে বাড়িতে ঢুকে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ