Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পলাশীপাড়ায় ধৃত যুবক, চাঞ্চল্য

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পলাশীপাড়ায় ধৃত যুবক, চাঞ্চল্য
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: বছর ষোলোর এক নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস সুকচাঁদ শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের বাড়ি নাকাশিপাড়া থানা এলাকায়। শনিবার ধৃতকে তেহট্ট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, পরিবারের অভিযোগ,  ৩০ নভেম্বর সন্ধ্যায় ষোলো বছরের নাবালিকাকে জোর করে নিজের বাড়ি থেকে তুলে নিয়ে যায় অভিযুক্ত  যুবক। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় নাবালিকা  অসুস্থ হয়ে পড়ে। তখন অভিযুক্ত যুবক নাবালিকাকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় নাবালিকাকে কৃষ্ণনগর  হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার কথা জানাজানি হলে শুক্রবার রাতে যুবকের বিরুদ্ধে পলাশিপাড়া থানায় লিখিত অভিযোগ করে নাবালিকার  পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিস সুকচাঁদকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে।  বেশ কয়েকমাস ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীর সঙ্গে একাধিকবার বিভিন্ন জায়গায় সহবাস করে অভিযুক্ত। কিন্তু পরে সে বিয়েতে রাজি হয়নি। এরপর ৩০ নভেম্বর কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। যুবকের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ তথা পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ