সংবাদদাতা, রায়গঞ্জ: প্রতিবেশী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে রায়গঞ্জের টেনহরি এলাকার বাসিন্দা মেহেফুজ আলি নামে এক যুবককে দিল্লি থেকে গ্রেপ্তার করল রায়গঞ্জ মহিলা থানা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকাকে গত বছর অক্টোবর মাসে বাড়ির পাশে একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর ৯ অক্টোবর রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। তারপর থেকেই অভিযুক্ত পলাতক ছিল। পুলিস তদন্তে নেমে অভিযুক্তের মোবাইল লোকেশন ট্র্যাক করে দিল্লি থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।



