Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার  

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
 
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: হেমতাবাদের দধিকোটবাড়ি এলাকার এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিস। ধৃতের নাম অভিজিৎ সরকার (২০)। বাড়ি হেমতাবাদ ব্লকের বাহারাইল এলাকায়। গত ১০ আগস্ট স্কুলে যাওয়ার পথে অপহৃত হয় বছর পনেরোর এক নাবালিকা। পুলিসের তৎপরতায় বাড়ি ফিরে ওই নাবালিকা জানায়, অভিযুক্ত যুবক নাবালিকাকে অপহরণ করে নিজের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে।গত ২৩ আগস্ট হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকে ফেরার ছিল অভিযুক্ত। বুধবার হেমতাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। নাবালিকার বাবা বলেন, আমার মেয়েকে অপহরণ করে ধর্ষণ করেছে অভিজিৎ। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ