Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে ধর্ষণের দায়ে ১০ বছরের কারাদণ্ড

নাবালিকাকে ধর্ষণের দায়ে ১০ বছরের কারাদণ্ড
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নাবালিকাকে ধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা করল দুর্গাপুর আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের জুন মাসে কাঁকসা থানায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। পুলিস অভিযুক্ত যুবক সাগর বাগদিকে গ্রেপ্তার করে। দুর্গাপুর আদালতে মামলাটির বিচার চলছিল। বৃহস্পতিবার বিচারক শৈলেন্দ্রকুমার সিং অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। শুক্রবার তিনি মামলার সাজা ঘোষণা করেছেন। ৩৭৬ ধারায় অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। পাশাপাশি পকসো আ‌঩‌঩ইনে অভিযুক্তর ১০ বছরের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা ধার্য হয়েছে। দু’টি সাজাই একসঙ্গে চলবে। অর্থাৎ দোষীর ১০ বছরের কারাবাস হয়েছে বলে সরকারি আইনজীবী দেবব্রত সাঁ‌ই দাবি করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ