Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের একটি বস্তি এলাকায় ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ওই নাবালিকার বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে এক যুবক ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। ওই নাবলিকা চিৎকার করলে অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওই নাবালিকার চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে জড়ো হয়। খবর পেয়ে যায় বহরমপুর থানার পুলিস। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ