Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে ধর্ষণ, যাবজ্জীবন সাজা

এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। এই অপরাধে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বারুইপুর আদালতের ফার্স্ট ট্র্যাক সেশন কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়।

নাবালিকাকে ধর্ষণ, যাবজ্জীবন সাজা
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। এই অপরাধে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বারুইপুর আদালতের ফার্স্ট ট্র্যাক সেশন কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়।
Advertisement
এনিয়ে সরকারি আইনজীবী মিনারা খাতুন বলেন, অভিযুক্তের নাম বাবুল ঢালি। ২০২১ সালে বারুইপুরের এক জায়গার বাসিন্দা এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছিল প্রতিবেশী এই অভিযুক্তের বিরুদ্ধে। নাবালিকাকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করতেন ওই ব্যক্তি। সেই ছবিও তুলে রাখতেন। কাউকে কিছু জানালে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন। লাগাতার ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। তখনই জানাজানি হয় বিষয়টি।
নাবালিকার তরফে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। বারুইপুর থানার তদন্তকারী অফিসার অরিজিৎ কর্মকার অভিযুক্তকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। মামলায় বাবলু ঢালিকে দোষী সাব্যস্ত করে বারুইপুর আদালত। এদিন তাঁর সাজা ঘোষণা করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ