Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে ধর্ষণে রাজস্থান থেকে গ্রেপ্তার হেমতাবাদের দুই যুবক

নাবালিকাকে ধর্ষণে রাজস্থান থেকে গ্রেপ্তার হেমতাবাদের দুই যুবক
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ভিনরাজ্যে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হল না। নাবালিকা ধর্ষণে অভিযুক্ত যুবক ও তার বন্ধুকে গ্রেপ্তার করা হল রাজস্থান থেকে। বৃহস্পতিবার ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিস। ধৃতদের নাম জাহিরুল ইসলাম ও আইনুর ইসলাম। দু’জনেই হেমতাবাদের বাসিন্দা।
Advertisement
গত ২ অক্টোবর টিউশন যাওয়ার পথে হেমতাবাদ ব্লকের ভোগ্রাম এলাকার ১৩ বছরের নাবালিকাকে অপহরণ করে জাহিরুল। অভিযুক্ত যুবক নাবালিকাকে নিয়ে যায় তার বন্ধু আইনুর ইসলামের বাড়িতে। অভিযোগ, সেখানে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে জাহিরুল। বাড়িতে আটকে রেখে চলে অত্যাচার। ২২ অক্টোবর সেখান থেকে কোনওরকমে পালিয়ে নিজের বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানায় নাবালিকা। ঘটনার কথা পুলিসে জানালে নাবালিকা ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। 
কয়েকদিন পর পরিবারের লোকেরা হেমতাবাদ থানার দ্বারস্থ হন। পুলিস  তদন্তে নেমে জানতে পারে, অভিযুক্ত যুবক রাজস্থানে গা ঢাকা দিয়েছে। পুলিস অভিযুক্তর মোবাইল লোকেশন ট্র্যাক করে হানা দেয় রাজস্থানের উদয়পুরে। মঙ্গলবার সেখান থেকে অভিযুক্ত ও তার বন্ধুকে গ্রেপ্তার করে পুলিস। ট্রানজিট রিমান্ডে তাদের হেমতাবাদ থানায় আনা হয়। বৃহস্পতিবার দুপুরে মূল অভিযুক্তকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের  জেল হেফাজতের নির্দেশ দেন। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন,  নাবালিকা ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বন্ধুকেও গ্রেপ্তার করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ