Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে ধর্ষণ, ধৃত খুড়তুতো দাদা

নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে খুড়তুতো দাদাকে গ্রেপ্তার করেছে শ্রীরামপুর থানার পুলিস। সম্প্রতি ওই যুবককে আদালতে পেশ করে পুলিস।

নাবালিকাকে ধর্ষণ, ধৃত খুড়তুতো দাদা
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে খুড়তুতো দাদাকে গ্রেপ্তার করেছে শ্রীরামপুর থানার পুলিস। সম্প্রতি ওই যুবককে আদালতে পেশ করে পুলিস। বিচারক তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। নির্যাতিতাকে হোমে পাঠানো হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ওই অবাঙালি পরিবারের অভিভাবকরা কেউ বাড়িতে ছিলেন না। নাবালিকা ও তার খুড়তুতো দাদা বাড়িতে ছিল। সেই সময় দাদা, বোনকে ধর্ষণ করে। বিষয়টি নিয়ে লজ্জায় পরিবারকে কিছু জানাতে পারেনি নাবালিকা। কিন্তু পরে সে আচমকা অসুস্থ হয়ে পড়ায় ধর্ষণের বিষয়টি অভিভাবকদের নজরে আসে। এরপরই নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, জেরার মুখে ধৃত যুবক তার অপরাধ স্বীকার করেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ