Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে বিয়ের চেষ্টা, ধৃত ২

নাবালিকাকে বিয়ের চেষ্টা, ধৃত ২
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: এক নাবালিকাকে ফুঁসলিয়ে বিয়ে করার চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোনাপুর ফাঁড়ির পুলিস নাবালিকার হবু বর এবং তার বাবাকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে নাবালিকাকেও। রবিবার রাতে কোচবিহারের পুণ্ডিবাড়ির সাঁঝেরপাড় গ্রামে অভিযান চালিয়ে পুলিস এই দু’জনকে গ্রেপ্তার করে।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃত যুবক এবং তার বাবাকে সোমবার আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। সোনাপুর ফাঁড়ির ওসি অমিত শর্মা বলেন, আদালত ধৃতদের সাতদিনের জেল হেফাজতে পাঠিয়েছে।  ঘটনার তদন্ত চলছে। পুলিস সূত্রে খবর, ৩০ অক্টোবর সোনাপুর থেকে নাবালিকা নিখোঁজ হয়ে যায়। তারপরই পরিবারের লোকজন পুলিসে নিখো‌জ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। কিন্তু তদন্তে নেমে পুলিস ফাঁপড়ে পড়ে। কারণ, নিখোঁজের পরই নাবালিকার মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হয়। অবশেষে বিভিন্ন সূত্র ধরে  পুলিস পুণ্ডিবাড়ির ওই গ্রামে নাবালিকার খোঁজ পায়। ডাক্তারী পরীক্ষার জন্য নাবালিকাকে হাসপাতালে ভর্তি করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ