সংবাদদাতা, কাঁথি: নাবালিকাকে বিয়ে করার অভিযোগে খেজুরি থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম গোপাল মণ্ডল। তার বাড়ি খেজুরির গড়ং এলাকায়। পুলিস সূত্রে খবর, ওই যুবক পার্শ্ববর্তী মুণ্ডমারি গ্রামের এক নাবালিকাকে ছ’মাস আগে বিয়ে করেছিল। বিষয়টি জানাজানি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিস এই ঘটনায় একটি মামলা রুজু করে। নাবালিকাকে বিয়ে করার অভিযোগে ওই যুবককে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিস। তার হেফাজত থেকে বিবাহিতা অবস্থায় নাবালিকাকে উদ্ধার করা হয়।



