Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকা পড়ুয়াকে যৌন হেনস্তা  

নাবালিকা পড়ুয়াকে যৌন হেনস্তা
 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: স্কুলছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করল ডালখোলা থানার পুলিস। ঘটনাটি ঘটেছে ডালখোলা পুরসভার ৩ নং ওয়ার্ডের ভুসামনি প্রাথমিক বিদ্যালয়ে। গ্ৰামের এক বাসিন্দা অভিযোগ করেন, তারঁ মেয়ে  চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করে। সোমবার টিফিনের সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে স্কুলঘরের মধ্যে যৌন হেনস্তা করেছেন। ঘটনার পর থেকে ওই পড়ুয়া ভয়ে ছিল। রাতে খাবার ঠিকমতো খায়নি। পরের দিন অনেকবার জিজ্ঞাসা করার পর নাবালিকা শিক্ষকের কুকর্মের কথা মাকে জানায়। নাবালিকার বাবা বলেন, স্ত্রীর কাছে সমস্ত ঘটনা জানার পর মেয়ের সহপাঠীদের জিজ্ঞেস করলে ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের মারধর, উত্যক্ত করার বিষয়টি জানতে পারি। বুধবার সকালে স্থানীয় কাউন্সিলার সহ স্কুলের বাকি শিক্ষকদের ঘটনার কথা‌ জানিয়েছিলাম। সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় শিক্ষকের বিরুদ্ধে। ডালখোলা থানার পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ডালখোলার বাড়ি থেকে শিক্ষককে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অস্বীকার করে শিক্ষক বলেন, এরকম কোনও ঘটনা ঘটেনি। মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ