সংবাদদাতা, কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার এক নাবালিকা সন্তান প্রসব করে। এই ঘটনায় যুক্ত কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকার এক তরুণকে গ্রেপ্তার করেছে কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিস।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতের নাম মিন্টু বর্মন (১৯)। এই ঘটনার জেরে বারোবিশায় শোরগোল পড়েছে। ১৬ বছরের ওই নাবালিকা বারোবিশা ফাঁড়ির অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা। সে ফালাকাটা ব্লকের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করছে। ওই ব্লকেরই একটি হস্টেলে সে থাকত। যদিও হস্টেল কর্তৃপক্ষ জানিয়েছে, নাবালিকা হস্টেলের আবাসিক হলেও সে নিয়মিত সেখানে থাকত না। মাঝেমধ্যে হস্টেলে এসে আবার চলে যেত। গত ৮ জানুয়ারি স্কুলের একটি অনুষ্ঠানে অংশ নিতে সে স্কুলে আসে। তখন থেকে হস্টেলে ছিল। পেটে ব্যথা হওয়ায় হস্টেল কর্তৃপক্ষ তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে রবিবার ভর্তি করায়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, অ্যাপেনডিক্সের ব্যথা শুরু হয়েছে। কিন্তু সোমবার ওই নাবালিকা ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে একটি পুত্রসন্তানের জন্ম দেয়। এরপরই শোরগোল শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিস ও প্রশাসনকে জানায়।
এদিকে, নাবালিকার বাড়ি বারোবিশা ফাঁড়ির অন্তর্গত হওয়াতে স্থানীয় পুলিস ঘটনার তদন্ত শুরু করে। সেসময় উঠে আসে পশ্চিম চকচকার মিন্টু বর্মনের নাম। তাকে জিজ্ঞাসাবাদ করে সোমবার রাতেই বারোবিশা ফাঁড়ির পুলিস গ্রেপ্তার করে। পকসো ধারায় মামলা দায়ের করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পারে, ধৃত মিন্টু বর্মনের সঙ্গে নাবালিকার প্রেম রয়েছে। মিন্টুর সঙ্গে শারীরিক সম্পর্কের ফলেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পুলিসি জেরায় এই বিষয়টি স্বীকার করে নিয়েছে ধৃত তরুণ।