Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকা ধর্ষণে ন’মাসের মধ্যে সাজা, ২০ বছর জেল

নাবালিকাকে ধর্ষণে ন’মাসের মধ্যে সাজা ঘোষণা। অভিযুক্ত বৃদ্ধের ২০ বছর জেল। বুধবার ওই সাজা ঘোষণা করেন জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিণ্টু শূর। ২০২৪ সালের ১২ জুন ভক্তিনগর থানা এলাকার ঘটনা।

নাবালিকা ধর্ষণে ন’মাসের মধ্যে সাজা, ২০ বছর জেল
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নাবালিকাকে ধর্ষণে ন’মাসের মধ্যে সাজা ঘোষণা। অভিযুক্ত বৃদ্ধের ২০ বছর জেল। বুধবার ওই সাজা ঘোষণা করেন জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিণ্টু শূর। ২০২৪ সালের ১২ জুন ভক্তিনগর থানা এলাকার ঘটনা।
Advertisement
মামলার সরকার পক্ষের আইনজীবী দেবাশিস দত্ত বলেন,  ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণের দায়ে এদিন আদালত অভিযুক্তকে ২০ বছর জেলের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়। অনাদায়ে আরও দু’মাসের জেল। সেইসঙ্গে নির্যাতিতাকে ৪ লক্ষ ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে। দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে অভিযুক্তের সাজা হওয়ায় খুশি নাবালিকার পরিবার।
আদালত সূত্রে জানা গিয়েছে, বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত ওই নাবালিকাকে বাড়ির পাশে একটি গলিতে ডেকে নিয়ে যায়। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করে সে। ওই ঘটনার কয়েকদিন আগেও একবার নাবালিকাকে এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির ছাদে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে অভিযুক্ত। ঘটনার কথা নাবালিকা যাতে কাউকে না বলে, সেজন্য অভিযুক্ত তাকে হুমকিও দেয়। মামলার সরকার পক্ষের আইনজীবী বলেন, ঘটনার দিন নাবালিকার বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে অভিযুক্ত তাকে ধর্ষণ করে। পরে নাবালিকার মা ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। দ্রুত তদন্ত প্রক্রিয়া সেরে মামলার চার্জশিটও জমা দিয়ে দেয় পুলিস। গত নভেম্বরে মামলায় চার্জ গঠন হয়। চার্জ গঠন হওয়ার সাড়ে তিন মাসের মধ্যে সাজা ঘোষণা করল আদালত।
Advertisement
সম্পর্কিত সংবাদ