Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকা ধর্ষণে দু’জনের দশ বছরের কারাদণ্ড

নাবালিকা ধর্ষণে দু’জনের দশ বছরের কারাদণ্ড
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: পাঁচ বছর আগে হিলির নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুই তরুণের ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক।  অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড হবে।
Advertisement
বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন স্পেশাল পকসো কোর্টের বিচারক শরণ্যা সেন প্রসাদ। সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, দু’জন অভিযুক্তকে গত মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছিলেন স্পেশাল পকসো কোর্টের বিচারক শরণ্যা সেন প্রসাদ। আজ দু’জনের সাজা ঘোষণা হয়েছে। পাশাপাশি নির্যাতিতাকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
আদালত সূত্রে খবর, ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ২০ ডিসেম্বর। সন্ধ্যায় পরিচিতের বাড়ি থেকে ফিরছিল নাবালিকা। তাকে একা পেয়ে দুই তরুণ পথ আটকায়। নাবালিকার মুখ চেপে ধরে পাঁজাকোলা করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে একজন। তাকে সাহায্য করেছিল বন্ধু। নির্মম এই ঘটনার পর নাবালিকাকে ভয় দেখানো হয়, যেন কাউকে ধর্ষণের কথা না জানায়।  ভয় পেয়ে বাড়িতে ফিরে আর কিছু বলেনি নাবালিকা। এরপর সে  খাওয়াদাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। এসব দেখে মা জোর করতেই ঘটনাটি বলে নাবালিকা। ২২ ডিসেম্বর হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। তখন থেকে তারা জেল হেফাজতেই ছিল। ইতিমধ্যে পাঁচ বছর জেল খেটেছে দুই আসামী।
সম্পর্কিত সংবাদ