Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকা ধর্ষণে ১০ বছর জেল

নাবালিকা ধর্ষণে ১০ বছর জেল
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নাবালিকাকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত। সোমবার জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিন্টু শূর ওই সাজা ঘোষণা করেন। ২০১৬ সালের মে মাসে আলিপুরদুয়ারে ঘটনাটি ঘটে। সেসময় নাবালিকার বয়স ছিল দশ। আত্মীয়তার সূত্রে নাবালিকার পরিবারে যাতায়াত ছিল অভিযুক্তর। আগে বেশ কয়েকবার সে নাবালিকাকে যৌন নিগ্রহ করে। ঘটনার দিন বাড়িতে একাই ছিল ওই নাবালিকা। সেই সুযোগে অভিযুক্ত ওই কিশোরীকে ধর্ষণ করে।  মামলার সরকার পক্ষের আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত। এদিকে নাবালিকার অভিভাবকরা বাড়ি ফিরে দেখেন, মেয়েটি পেটের যন্ত্রণায় ছটফট করছে। তাকে আলিপুরদুয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা শারীরিক পরীক্ষানিরীক্ষার পর জানান, মেয়েটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। এরপরই ওই নাবালিকা তার বাবা-মার কাছে গোটা বিষয়টি জানায়। তারই ভিত্তিতে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ